সিলেটSunday , 21 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

‘চা শ্রমিকদের আন্দোলনে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে’

Link Copied!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
চা শ্রমিকদের চলমান আন্দোলনে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।

রবিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট মহানগরীর লাক্কাতুরা চা বাগানের সামনে শ্রমিকদের আন্দোলনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন- চা শ্রমিকদের দাবির সঙ্গে আমি একমত। তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত থাকার কারণে শ্রম অধিদপ্তরের সিদ্ধান্তকেও সম্মান জানাতে হয়। এখন যারা আন্দোলনে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো- রাস্তা অবরোধ বা অশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না করেন। যেহেতু আপনারা মালিকপক্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন- সেহেতু আপনারা বাগানে অথবা কর্তৃপক্ষের অফিসের সামনে আপনাদের আন্দোলন কর্মসূচি পালন করুন। কিন্তু রাস্ত অবরোধ করে রাষ্ট্রের অথবা সাধারণ মানুষের কোনো ক্ষতি করবেন না।

রাজু গোয়ালা আরও বলেন- ৩০০ টাকা মজুরির পক্ষে আমি একমত। তবে শোকের মাসকে সম্মান জানিয়ে আমরা আন্দোলন প্রত্যাহার করেছিলাম। এছাড়া আমাদের আন্দোলনে বাহির থেকে বিভিন্ন সংগঠন ঢুকে পরেছে। যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়, অরাজকতা, ভাঙচুর বা আইনশৃঙ্খলার অবনতি হয় তবে তার দায়ভার চা শ্রমিক সংগঠনের নেতা হিসেবে হিসেবে আমি নিবো না। শান্তিপূর্ণভাবে দাবি আদায় করতে হবে। আমাদের চা শ্রমিকদের বাহির থেকে উস্কানি দেয়া হচ্ছে। যার ফলে রাস্তাঘাটে অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন শ্রমিকরা। আমি এর পক্ষে নই।

Manual3 Ad Code

১২০ টাকা থেকে ৩০০ টাকায় দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটসহ সারা দেশের চা শ্রমিকরা গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নেমেছেন। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ১৩ আগস্ট থেকে আজ পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

আন্দোলন থামাতে শ্রমি অধিদপ্তরের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও সমাধান আসেনি। সর্বশেষ শনিবার (২০ আগস্ট) শ্রীমঙ্গলের শ্রম অধিদপ্তরের আঞ্চলিক অফিসে অনুষ্ঠিত বৈঠকে মজুরি ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। তাতে শ্রমিক নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু বেঁকে বসেন সাধারণ চা শ্রমিকরা। অচলাবস্থা কাটাতে শনিবার রাতে সিলেট ভ্যালির শ্রমিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক পর্যন্ত আন্দোলন স্থগিত করার আহ্বান জানানো হয় চা শ্রমিক নেতৃবৃন্দের প্রতি। সে আহ্বান মেনেও নেন স্থানীয় চা শ্রমিক নেতারা।

বৈঠক শেষে রাজু গোয়ালা বলেন, আমাদের মজুরি মাত্র ২৫ টাকা বাড়ানো হয়েছে। এতে আমরা কেউই সন্তুষ্ট না। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছেন, ভারত থেকে ফিরে আগামী মাসে আমাদের সাথে বসবেন। আমাদের দাবি দাওয়া শুনবেন তাই আমরা তার প্রতি সম্মান জানিয়ে ধর্মঘট আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, প্রধানমন্ত্র্রী আমাদের দাবি দাওয়া শুনে একটি গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেবেন।

রাজু বলেন, সারাদেশের কথা জানি না। তবে আমাদের সিলেট ভ্যালির ২৩ বাগানের শ্রমিকরা আন্দোলন স্থগিত করতে সম্মত হয়েছি। রোববার থেকে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেবেন বলে জানান রাজু।

Manual3 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানও জানান, প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে রোববার থেকে চা শ্রমিকরা কাজে যোগ দিতে সম্মত হয়েছেন।

কিন্তু রবিবার সকাল থেকে সিলেটের বাগানগুলোতে দেখা যায় আগের মতোই সুনসান নিরবতা। শ্রমিক নেতৃবৃন্দের আহ্বানকে উপেক্ষা করে ৩০০ টাকা মজুরির দাবিতে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে তারা সিলেট মহানগরীতে রাস্তা অবরোধ করেন। পরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর আশ্বাসে শ্রমিকরা রাজপথ থেকে সরে যান। তবে কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code