
বিনোদন প্রতিবেদক :
জনপ্রিয় সংগীতশিল্পী সুমি শবনম দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ভাল্লাগে’ শিরোনামের গানে কণ্ঠ দেন। ‘ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে’ এমন কথার গানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। এবার ‘কোঁকড়া কোঁকড়া চুল’ নামের নাটক নির্মাণ করা হয়।
নাটকটিতে এই গানটিও ব্যবহার করা হয়। সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে ‘কোঁকড়া কোঁকড়া চুল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়ন বাবু, মম, হারুণ রশিদ, রকি খান, রাদিব, আদিব, আলিফ জাহিদসহ অনেকে।
ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ‘ভাল্লাগে’ শিরোনামে গানটি শ্রোতাপ্রিয় হয়েছে। মোহাম্মদ আকরাম হোসাইনের লেখা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুমি শবনম। সংগীত পরিচালনা করেছেন সজিব। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নয়ন বাবু ও মম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com