সিলেটTuesday , 23 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Link Copied!

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের প্রস্তুতি জোরদারে আগামী মাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

২৩ সেপ্টেম্বর হন্ডুরাসের সঙ্গে খেলার চার দিন পর জ্যামাইকার বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লিওনেল মেসিদের।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হন্ডুরাস ফুটবল ফেডারেশন। এতে জানানো হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

Manual6 Ad Code

হন্ডুরাস কোচ দিয়েগো মার্টিন ভাজকুয়েজ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট; আর মেসি হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়- তাদের সঙ্গে খেলার এ সুযোগটা আমরা উপভোগ করতে চাই।

হন্ডুরাসের সঙ্গে সর্বশেষ ২০১৬ সালে খেলেছিল আর্জেন্টিনা। সেই সান হুয়ানে অনুষ্ঠিত ম্যাচে গঞ্জালো হিগুয়েইনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।

Manual5 Ad Code

জ্যামাইকার বিপক্ষে ম্যাচটি হতে পারে ২৭ সেপ্টেম্বর, যার সম্ভাব্য ভেন্যু নিউজার্সির রেড বুল অ্যারেনা। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হওয়ায় প্রীতি ম্যাচ দুটিতে আর্জেন্টিনা স্কোয়াডের সম্ভাব্য সব খেলোয়াড়ই থাকতে পারেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code