সিলেটThursday , 25 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানাল বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী

Link Copied!

Manual7 Ad Code

বান্দরবান প্রতিনিধি :
সারিবদ্ধ হয়ে বসে আছেন মায়েরা। আর নিজ নিজ মায়ের পা ধুয়ে দিচ্ছে তাদের সন্তানরা। সন্তানের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাপ্লুত মায়েরা। কেউ কেউ সন্তানের মাথায় হাত বুলাতে গিয়ে আবেগে কান্না করে দিচ্ছেন। অন্যদিকে মাকে শ্রদ্ধা জানাতে পেরে খুশি সন্তানরাও।

সব কিছু মিলিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতির প্রকাশ পেয়েছে গোটা পরিবেশজুড়ে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এমন স্বর্গীয় পরিবেশের দেখা মিলল বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

Manual8 Ad Code

ব্যতিক্রমী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল করিম জনি এবং এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক।

শ্রদ্ধা, সম্মান ও ভক্তির বহিঃপ্রকাশ হিসেবে এই ব্যতিক্রমী আয়োজনটি করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা।

Manual6 Ad Code

মায়ের প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।

এ কর্মসূচির আয়োজনের বিষয়ে লামা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার। মায়ের প্রতি এ ভালোবাসা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Manual5 Ad Code

প্রভাতী চাকমা নামে এক শিক্ষার্থীর মা বলেন, সন্তানের কাছে এমন ভালোবাসা পেয়ে তিনি আনন্দিত। এ আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনা হয় না।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code