সিলেটSaturday , 27 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ভারত-পাকিস্তান ক্রিকেটযুদ্ধ নিয়ে যা বললেন সৌরভ

Link Copied!

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :
আজ পর্দা উঠছে এশিয়া কাপের। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে আফগানিস্তান। ছয় দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে এই দুদলের সঙ্গে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী হয়েছে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হংকং।

রোববার দুবাইয়ে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে দেখা হবে ভারত ও পাকিস্তানের। ক্রিকেটে এই দুই দলের লড়াইয়ে বরাবরই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে আলাদা করে একটা চাপও তৈরি হয়। তবে এসব নিয়ে আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

Manual2 Ad Code

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা থেকে ভারত-পাকিস্তান ম্যাচের কথা বলছিলেন তিনি। সৌরভের কথায়, ভারত-পাক লড়াই নিয়ে আলাদা করে উত্তেজনা থাকে ঠিকই। তবে সে সব বাইরে থেকে।

Manual1 Ad Code

তিনি বলেন, এই ম্যাচটা নিয়ে আলাদা রকমের উত্তেজনা থাকে। তবে সেসব বাইরে। আমাদের সময়কার কথা বলতে পারি, ড্রেসিংরুমে আমরা কেউই খুব বেশি চাপে থাকতাম না। কারণ আপনি যত বেশি এই ম্যাাচটা নিয়ে আলোচনা করবেন, তত বেশি চাপ বাড়বে। আমার মনে হয় না অতিরিক্ত চাপের কিছু আছে। তবে ব্যাপারটা যে যেভাবে দেখে। আপনি যদি মনে করেন চাপ, তাহলেই চাপ মনে হবে। না হলে নয়। আমি বলব, আলাদা করে ভাবার কিছু নেই। খোলা মনে ক্রিকেট খেলতে হবে।

Manual1 Ad Code
Manual3 Ad Code