
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী আব্দুল হাশিমকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
আব্দুল হাশিম উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে।
জানা যায় , বেশকিছু দিন ধরে আব্দুল হাশিম একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৮ আগস্ট সকালে সাড়ে ৯টার দিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে, স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে আব্দুল হাশিম উপস্থিত লোকদের ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
গত বৃহস্পতিবার এ ঘটনাটি উল্লেখ করে জগন্নাথপুর থানায় ওই স্কুল ছাত্রীর বাবা মামলা দায়ের করেন। পরে রাতেই থানার উপপরিদর্শক জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আসামীকে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কুখ্যাত ডাকাত আব্দুল হাশিমের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com