সিলেটশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ময়মনসিংহ সড়কে ডাকাতি : র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

দৈনিক সিলেট কন্ঠ
আগস্ট ২৭, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামিসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র‍্যাব)।

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর সবুজবাগ, মুগদা এবং কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-৩ এর একটি তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামিরা রাজধানীর সবুজবাগ, মুগদা, এবং কদমতলী থানাধীন এলাকায় অবস্থান করছেন।

ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল শুক্রবার ওইসব এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের প্রধান আরিফ (২৫), আজগর আলী (২০), শাকিব (২০) এবং আব্দুল খালেককে (৪৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, প্যান্ট (সেনাবাহিনীর পোশাক সাদৃশ্য), ১০টি মোবাইলফোন, ১০টি সিম কার্ড এবং নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলায় ভোজ্যতেলবাহী ট্রাক ও রঙ্গিন লাইট ব্যবহারের মাধ্যমে গাড়ির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।