
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মো. আমির আলী (৩০)। আমির আলী সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজার দাসপাড়া এলাকার মৃত কলমদর আলীর ছেলে।
ডিবি জানায়, শনিবার (২৭ আগস্ট) রাতে বন্দরবাজার ও সোবহানীঘাটগামী রাস্তা ও রংমহল টাওয়ার সংলগ্ন ইকবাল চুলাঘর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com