সিলেটMonday , 29 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আওয়ামী লীগ-বিএনপির একই স্থানে সমাবেশ, সংঘাতের আশঙ্কা

Link Copied!

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মূল্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিজ নিজ দল অনড় অবস্থানে থাকায় এ উত্তেজনা দেখা দিয়েছে। কর্মসূচি পালনকে কেন্দ্র করে অনেকে সংঘাতের আশঙ্কা করছেন।

জ্বালানি তেল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার বিকাল ৩টায় রায়পুর বাসস্ট্যান্ডে জন সমাবেশ করবে বিএনপি। অপরদিকে একই সময়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সেখানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন রায়পুর নতুন বাজারে এবং পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন রায়পুর প্রাইম ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।

Manual7 Ad Code

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমাদের জনসমাবেশের কর্মসূচি আগে থেকেই পূর্বনির্ধারিত। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে জনসমাবেশ করা হবে।

এদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, উপজেলা পৌর শহরের বাসস্ট্যান্ডে, নতুন বাজারে এবং প্রাইম ব্যাংকের সামনে শোকসভা ও বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হবে। শান্তিপূর্ণ রায়পুরে বিএনপিকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

Manual1 Ad Code

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুই দলের কর্মসূচির কথা শুনেছি। তবে যেকোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code