সিলেটMonday , 29 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চাকরির প্রলোভন দেখিয়ে নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৩

Link Copied!

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে চাকরির প্রলোভনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা।

গ্রেপ্তারকৃতরা হল, হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের মৃত কালু মিয়ার পুত্র রাজা মিয়া (৩০), একই গ্রামের আবু মিয়ার পুত্র বাচ্চু মিয়া (৪০) ও উমেদনগর গ্রামের আব্দুল মতিনের পুত্র আফজল মিয়া (২৫)।

র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কামান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গত ২৫ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি সংঘবদ্ধ চক্র জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের জনৈক নারীকে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দিয়ে শহরের ২নং পুল বাইপাস রোড এলাকায় নিয়ে আসে। সেখানে একটি পরিত্যক্ত টিনশেট বিল্ডিংয়ে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

Manual3 Ad Code

পরে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে গত ২৮ আগস্ট ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসলে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় শহরতলীর পেট্রোল পাম্প এলাকা রাজা মিয়া ও বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরতলীর উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে অপর আসামী আফজল মিয়াকে গ্রেপ্তার করে।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code