সিলেটMonday , 29 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ফাইনালে জাপানের স্বপ্নভঙ্গ, প্রথম বিশ্বকাপ জিতল স্পেন

Link Copied!

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :
জাপান আর স্পেন, সবশেষ ফিফা অ-২০ নারী বিশ্বকাপেও ফাইনালের লাইনআপটা ছিল এমনই। সেবার জাপান হেসেছিল শেষ হাসিটা। ২০১৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের পুনরাবৃত্তি এবারও ঘটানোর সুযোগ ছিল এশিয়ার এই দলের সামনে।

কিন্তু এবার জাপানের স্বপ্ন ভাঙল সেই স্পেনের কাছেই। আজ অ-২০ নারী বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ৩-১ গোলে হেরেছে দলটি, সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স আপ হয়েই। আর স্পেন ঘরে তুলেছে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা।

আজ সোমবার বিশ্বকাপের ফাইনালে প্রথম ৩০ মিনিটেই মূলত জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে স্পেন। ১২ থেকে ২৭, এই ১৫ মিনিটেই স্পেন করেছে তিন গোল। তাতেই ম্যাচটা চলে যায় জাপানের ধরাছোঁয়ার বাইরে।

Manual1 Ad Code

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ম্যাচের ১২ মিনিটে স্পেন পায় প্রথম গোলটা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ইমা গাবারো এগিয়ে দেন লা রোহিতাদের। এই গোলের পর তার গোলসংখ্যা দাঁড়ায় ৮-এ।

Manual7 Ad Code

এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারায়ুয়েলো। ৫ মিনিট পর পেনাল্টি পায় স্পেন, স্পটকিক থেকে সালমার দ্বিতীয় গোলে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই ম্যাচে ফেরার আভাস দেয় জাপান। গোল করেন সুজু আমানো। তবে সেটা শেষমেশ কেবল ব্যবধানই কমিয়েছে আগের বারের চ্যাম্পিয়নদের পক্ষে। ফলে শিরোপাটা এবার আর ছুঁয়ে দেখা হয়নি তাদের। জাপানকে হতাশ করে প্রথম শিরোপার উল্লাসে মাতে স্পেন।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code