সিলেটTuesday , 30 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গুগলের সঙ্গে গল্প করা যাবে মন খুলে, তবে গালি দিলেই বিপদ

Link Copied!

Manual1 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক :
সাধারণ মানুষের জন্য সম্প্রতি গুগল পরীক্ষামূলক ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট খুলে দিয়েছে। ফলে যেকোনো মানুষ গুগলের প্রশিক্ষিত এআই বটের সঙ্গে চ্যাট করতে পারবেন। এ জন্য শুরুতেই একটি নিবন্ধন করতে হবে।

যদিও গুগল ব্যবহারকারীদের সতর্ক করে বলছে, কথোপকথনের উপযোগী ভাষা কাঠামোর প্রাথমিক রূপটি একেবারে নির্ভুল নয়। বরং ‘ভুল বা অনুপযুক্ত বিষয়বস্তু উপস্থাপিত হতে পারে।’ মূলত গুগলের এআই টেস্ট কিচেন হলো এমন একটি অ্যাপ, যেখানে সাধারণ মানুষ গুগলের আসন্ন এআই প্রযুক্তি সম্পর্কে জানতে, অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এমনকি প্রতিক্রিয়াও জানাতে পারেন।

Manual6 Ad Code

গুগল বলছে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্য হলো একত্রে শেখা, উন্নতি করা এবং দায়িত্বের সঙ্গে নতুন কিছু উদ্ভাবন করা। আমরা ছোট বড় সব গোষ্ঠীর মানুষের কাছেও পৌঁছতে চেষ্টা করছি।’

অ্যালফাবেট এবং গুগল সিইও সুন্দর পিচাইয়ের মতে, ‘এআই টেস্ট কিচেন’ এর উদ্দেশ্য হল ‘আপনার হাতে ল্যাডমা থাকলে কেমন হতে পারে তা বোঝা। এই ভাষা কাঠামোগুলো অসীম সম্ভাবনা তৈরি করার ক্ষমতার ইঙ্গিত দেয়। কিন্তু এটাও ঠিক যে তারা সব সময় সব কিছু ঠিকঠাক করতে পারে না।’

গুগল জানিয়েছে, ‘আমরা ল্যাডমার সর্বশেষ সংস্করণে নিরাপত্তা এবং নির্ভুল প্রয়োগের ক্ষেত্রে আরও উন্নতি করেছি। তবে আমরা যাত্রার একদম শুরুতে রয়েছে।

Manual5 Ad Code

এদিকে গুগল ও মেটা উভয়ই তাদের এআই কথোপকথনমূলক চ্যাটবট প্রকাশ করে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে বলেছে। অবশ্য মেটা সতর্ক বার্তা দিয়ে বলছে, এআই কথোপকথন অনুকরণ করে এবং অনিরাপদ, পক্ষপাতদুষ্ট বা আপত্তিকর মন্তব্যও করে ফেলতে পারে। তাই ব্যবহারকারীদের আপত্তিকর ও অশালীন কথাবার্তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code