সিলেটThursday , 1 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে : নোমান

Link Copied!

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।

নোমান বলেন, তারা এখন বেসামাল অবস্থায় আছে। জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা জনগণের ভোটের তোয়াক্কা করে না। সরকারের মন্ত্রীরা কখনো ভারতের কাছে, কখনো পুলিশের কাছে, আবার কখনো তাদের অনুগত নির্বাচন কমিশনারের ওপর নির্ভর করে পুনরায় ক্ষমতাকে কুক্ষিগত করার নীল নকশা করছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ী এলাকায় উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে যে আর্থিক সংকট চলছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। উন্নয়নের নামে সরকার একদিকে জনগণের ট্যাক্সের অপচয় করছে, অন্যদিকে ব্যাংকিং খাত ও বিদেশ থেকে ঋণ নিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অবস্থা এখন তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে।

Manual4 Ad Code

আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট মূল্যস্ফীতির প্রভাব পড়েছে দেশের সাধারণ জনগণের ওপর। লিটার প্রতি ৪৫ টাকা জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবার মাত্র ৫ টাকা কমানোর মাধ্যমে সরকার জনগণের সাথে তামাশা করছে।

বিএনপির এই নেতা বলেন, দমন-পীড়ন যত বাড়বে, আন্দোলন তত জোরদার হবে। রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে ক্ষমতাকে রক্ষা করা যাবে না। সরকার যখন দেউলিয়া হয়ে যাবে তখন কোনো সরকারি বাহিনী কিংবা বিশ্বস্ত আমলারাও সরকারের সাথে থাকবে না। সুবিধাভোগীরা হয় পালিয়ে যাবে নয় তাদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করবে।

Manual1 Ad Code

তিনি বলেন, বিএনপি বর্তমানে অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও সুসংগঠিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামীতে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, রাস্তায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগের নেতারা কোথায় শেল্টার নেবে ভেবে কূল-কিনারা পাচ্ছে না। এক দফার আন্দোলনে নেতাকর্মী ও জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

সভাপতির ভাষণে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, সরকারের অত্যাচারে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পেছনে যাওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম উত্তর জেলাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত। বিএনপির নেতাকর্মীরা সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উদয় কুসুম বড়ুয়া প্রমুখ।

Manual7 Ad Code

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও নুর মোহাম্মদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, অ্যাড. আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার , শাহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code
Manual3 Ad Code