সিলেটSunday , 4 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

নারায়ণগঞ্জের ঘটনা আত্মঘাতি কি না তা খতিয়ে দেখার আহ্বান

Link Copied!

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জে যুবদল কর্মীর নিহত হওয়ার ঘটনা দেশকে অস্থিতিশীল করতে কোনো আত্মঘাতি কর্মকাণ্ড কি না তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, বিএনপি নেতারা বলছে, নারায়ণগঞ্জে যুবদল কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে তার শরীরে গুলির চিহ্ন নেই। বরং তার শরীরে একাধিক ক্ষতচিহ্ন আছে। এই ঘটনা নতুন করে সন্দেহ তৈরি করেছে।

Manual8 Ad Code

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পূবালী ব্যাংক অডিটোরিয়ামে পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করছেন। জনগণ আতঙ্কিত হয়; আপনারা (বিএনপি) এমন কাজ করবেন না। আন্দোলনের নামে হাতে লোহার রড নিয়ে তাণ্ডব করবেন এসব বরদাশত করা হবে না। কারণ জানমালে নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব।

Manual5 Ad Code

সহিংসতা করলে পাপের শাস্তি ভোগ করতে হবে উল্লেখ করে হানিফ বলেন, তারেক রহমান লন্ডনে বসে দেশের রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে চাচ্ছে। এগুলো করে পার পাওয়া যাবে না। দুর্নীতি, সন্ত্রাস ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক তারেক পালিয়ে থেকে রেহাই পাবে না। দেশে যখনই আসবে তাকে শাস্তি পেতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকলে আজ বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশ হতে পারত। বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রক্ষমতা দখলকারীরা জনগণের ভাগ্যের কথা চিন্তা করেনি। তারা নিজেদের ভোগ বিলাসে মত্ত ছিল। দুভার্গ্য আমাদের দেশের কিছু মানুষ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে পাকিস্তানের চক্রান্ত বাস্তবায়ন করেছে। আর এর নেপথ্যে ছিল জিয়াউর রহমান।

Manual2 Ad Code

মাহবুব উল আলম হানিফ বলেন, গত ১৩ বছর আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ পৃথিবীতে নতুন পরিচিতি লাভ করেছে। যে দেশ একসময় ব্যর্থ রাষ্ট্র, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের দেশ হিসেবে চিহ্নিত ছিল, সেই দেশকে নতুন পরিচয় এনে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দূরদৃষ্টিসম্পন্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকায় এটি সম্ভব হয়েছে।

পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) সভাপতি মোহাম্মদ ছানাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code