
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের র্যাবের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছুর রহমান (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে র্যাব-০৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পর এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আক্কাছুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের নিম্বর আলীর পুত্র।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আক্কাছুর রহমানের বিরুদ্ধে আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে সদর উপজেলার লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com