সিলেটMonday , 5 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আগুনে পুড়ে কলেজ শিক্ষিকার মৃত্যু

Link Copied!

Manual4 Ad Code

কুমিল্লা প্রতিনিধি:
অগ্নিদগ্ধ হয়ে এক সপ্তাহ জীবনের সঙ্গে লড়াই করে হার মানলেন তাহমিনা মুনা (৩২) নামের কুমিল্লার এক কলেজ শিক্ষিকা। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

নিহত কলেজ শিক্ষিকা তাহমিনা মুনা কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনুস মিয়ার মেয়ে এবং জেলার চান্দিনা উপজেলার হারং ভূইয়া বাড়ির কবি ও আবৃত্তি শিল্পী সুমন সালাউদ্দিনের স্ত্রী। তিনি কুমিল্লা মডেল কলেজে ৭ বছর ধরে শিক্ষকতা করছিলেন।

রোববার (৪ সেপ্টেম্বর) রাতে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন নিহত কলেজ শিক্ষিকার স্বামী সুমন সালাউদ্দিন।

Manual1 Ad Code

তিনি জানান, গত সোমবার (২৯ আগস্ট) রাতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন মুনা। পরে তাকে রক্ষা করতে গিয়ে আগুন লাগে স্বামী সুমন ছালাউদ্দিনের হাতে। এসময় তাদের জরুরি ভিত্তিতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তখন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। সপ্তাহ খানেক চিকিৎসা নেওয়ার পর রোববার সন্ধ্যায় সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

নিহত কলেজ শিক্ষিকার ২ বছর ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code