সিলেটবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে অবৈধভাবে পাথর উত্তোলন, বড় অঙ্কের জরিমানা

দৈনিক সিলেট কন্ঠ
সেপ্টেম্বর ৭, ২০২২ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ ভাবে পাথর উত্তোলন করায় দায়ে দুই ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এ জরিমানা করেন।

এ তথ্য নিশ্চিত করে সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন- অভিযানে জরিমানার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তাঁরা আগামীতে একই কর্মকাণ্ড করলে অধিক জরিমানার পাশাপাশি কঠোর দণ্ড দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, মো. আলমগীর হোসেন, মোহাইমিনুল হক, আইয়ুম হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

এদিকে- স্থানীয় এলাকাবাসী আবদুস শুকুর, রাজু, হুমায়ুন, ফারুক, আলমগীর, রফিক বলেন- পরিবেশ অধিদপ্তর আসামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চলে যায়। কিন্তু রহস্যজনকভাবে শ্রীপুর কোয়ারী সহ শ্রীপুর বাগান এবং আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেনি।