সিলেটThursday , 8 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত

Link Copied!

Manual6 Ad Code

খুলনা প্রতিনিধি:
খুলনায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৫৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে আফিলগেট বিকেএসপির সামনে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক যশোর বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২টার দিকে এসআই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাসের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামেন। এ সময় খুলনা থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। অন্য পুলিশ সদস্যরা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual3 Ad Code

খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে পুলিশের ডিউটি থাকে। বুধবার রাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে কয়েকজন পুলিশ সদস্য ও এসআই আব্দুল হক ডিউটিতে ছিলেন। অটোরিকশা থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর জানাজা শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ায় নেওয়া হবে।

তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। পুলিশ কর্মকর্তা আব্দুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code