সিলেটThursday , 8 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুরমা নদীতে নিখোঁজ কিশোরের লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার

Link Copied!

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মাহি আহমেদের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মাহি আহমেদ পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার একমাত্র ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মাহি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার অভিযানে নামে। কিন্তু রাত নামায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ডুবুরি দল। পরে বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করলেও মাহির লাশ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডুবে যাওয়ার একই স্থানে ভেসে উঠে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে মাহি ও তার বন্ধু। মাহি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা জাতীয় পরিষেবা ‘৯৯৯’-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান।

Manual7 Ad Code

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code