
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে একসঙ্গে ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন- উল্লাপাড়া পৌরসভার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মুন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহীন (৩২) এবং মাটিকোড়া গ্রামের কুদ্দুস (৬০) ও শাহআলম (৪২)। মৃত বাকি ২ জনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মাটিকোড়া গ্রামের মাঠে বীজতলা থেকে ধানের চারা তুলছিলেন ১৩-১৪ জন কৃষি শ্রমিক। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা সবাই মাঠের একটি শ্যালোমেশিনের ঘরে আশ্রয় নেন। ওই শ্যালোমেশিনের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com