
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে ২৭ কেজি ওজনের ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরমা কাটাখালী গ্রামের মো. রুহুল আমিনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।
রুহুল আমিন বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন বিভাগকে খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করেন। অজগরটি খোপে থাকা দুটি মুরগি ও দুটি হাঁস খেয়ে ফেলেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বলেন, উদ্ধার হওয়া অজগরটি সকাল ৯টার দিকে সুন্দরবনের বরুইতলা এলাকায় অবমুক্ত করা হয়েছে। লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ২৭ কেজি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে অজগরটি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com