সিলেটSaturday , 10 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চমক দিয়ে ব্রাজিলের ২৬ জনের দল ঘোষণা

Link Copied!

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আর খুব বেশি দিন বাকি নেই। এরই মধ্যে চলে এসেছে বিশ্বকাপের আগের শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো। এই উইন্ডোতে ব্রাজিল খেলবে দুই ম্যাচ, ঘানা আর তিউনিসিয়ার বিপক্ষে হবে সেলেসাওদের দুই লড়াই। সেই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের ২৬ জনের দল ঘোষণা করেছেন কোচ তিতে। তাতে আছে বিশাল এক চমক। দারুণ ফর্মে থাকা গ্যাব্রিয়েল জেসুসের জায়গা হয়নি এই দলে।

চলতি মৌসুমের শুরুতে পাঁচটি লিগ ম্যাচ খেলেছেন জেসুস। তিনটি গোল করেছেন, করিয়েছেন আরও তিনটি। সেই জেসুসকেই দলে রাখেননি কোচ তিতে। স্ট্রাইকার হিসেবে দলে আছেন রবার্তো ফিরমিনো, অ্যান্টনি ও রিচার্লিসন।

Manual6 Ad Code

তবে ইংলিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, জেসুসের এভাবে দলে না থাকাটা তার বিশ্বকাপ দলে জায়গা হারানোর ইঙ্গিত দিচ্ছে না। কোচ তিতেও জানালেন, জেসুসকে বিশ্রাম দিয়েছেন তিনি। বললেন, ‘সে দারুণ ছন্দেই আছে। তবে এই দলটা বাকিদের সুযোগ দিতে গড়া হয়েছে। জাতীয় দলে সে কেমন খেলে, সেটা আমি দেখেছি। এখন অন্যদের সুযোগ দিয়ে দেখছি।’

কোচ তিতের সুনজরেই আছেন জেসুস। গেল বিশ্বকাপে সব ম্যাচে খেলেছেন, সব মিলিয়ে খেলেছেন ৫৬ ম্যাচে। গোল আছে তার ১৯টি।

এদিকে তিনি ছাড়াও ব্রাজিল দলে নেই দানি আলভেসও। বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমা উনামে নাম লেখানোর পর তিনি দলে জায়গা হারালেন এবার।

২৬ জনের এই দলে আর তেমন কোনো চমক নেই। নেইমার-ভিনিসিয়াসরা আছেন বহাল তবিয়তে। তাদের সঙ্গে যোগ হয়েছে নতুন দুই নাম। গ্লেইসন ব্রেমার ও রজার ইবানেসের ডাক পড়েছে ব্রাজিল দলে।

ব্রাজিলের ২৬ জনের দল:

Manual8 Ad Code

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্তাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্তাস), গ্লেইসন ব্রেমার (জুভেন্তাস), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মারকিনিয়োস (পিএসজি) ও থিয়াগো সিলভা (চেলসি)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফ্যাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)।

Manual7 Ad Code

ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্তো ফিরমিনো (লিভারপুল), মাতিউস কুনিয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code