সিলেটSunday , 11 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ড. মোমেন

Link Copied!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
নানামুখী আলোচনায় থাকা পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে তিনি লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর করবেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

Manual7 Ad Code

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের নামও রয়েছে।

Manual7 Ad Code

পররাষ্ট্রমন্ত্রীর সফর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।

গত সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফর থেকে একেবারে শেষমুহূর্তে ‘অসুস্থতার কারণে’ বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code