সিলেটরবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বড়লেখায় জন্মগত মলদ্বার বন্ধ শিশুর চিকিৎসায় আর্থিক অনুদান

দৈনিক সিলেট কন্ঠ
সেপ্টেম্বর ১১, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর গ্রামের অসচ্ছল পরিবারের ৮ মাসের শিশু ছাইমা আক্তারের জন্মগতভাবে মলদ্বার নেই। তার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছে বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথ।

জন্মগত মলত্যাগের রাস্তা না থাকায় হতদরিদ্র বাবা সাইফুল ইসলাম ও মা আফিয়া বেগম পড়েন মহা দুশ্চিন্তায়। মেয়ের চিকিৎসা ব্যয় মেটানোর মতো সহায় সম্বল না থাকায় হয়ে উঠেন দিশেহারা।

এদিকে শিশুকন্যা ছাইমার জটিল রোগের চিকিৎসায় কয়েক লাখ টাকার প্রয়োজন হতে পারে জেনে বড়লেখা টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন। এর পরিপ্রেক্ষিতে দানশীল ব্যক্তিরা এগিয়ে আসেন। বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরাম ও টিম ফর কোভিড ডেথের প্রাথমিকভাবে সংগৃহীত নগদ অর্থ শুক্রবার সন্ধ্যায় শিশু ছাইমার বাবার হাতে তুলে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রব, সমাজকর্মী সমন্বয়ক ফোরামের সভাপতি মাস্টার জাকির হোসেন, সমাজসেবক সামছুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্টাতা সভাপতি শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদ, সাংবাদিক মস্তফা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, বড়লেখা পাবলিকেশন সোসাইটির সভাপতি মাতাব আল মামুন প্রমুখ।