সিলেটTuesday , 13 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ছয় বছরের শিশুকে ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণ

Link Copied!

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের হালুয়ারগাঁও গ্রামে ছয় বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশুটিকে ডেকে নিয়ে প্রতিবেশী আব্দুল কাহার (৬০) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

Manual5 Ad Code

এদিকে, মামলা দায়েরের পর ধর্ষকের পরিবার শ্রমজীবী ওই পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন শিশুটির মা ও বাবা।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্কুল থেকে এসে খাওয়ার পর বাইরে খেলতে যায় সে। তখন তার মা ঘুমাচ্ছিলেন। সে সময় আব্দুল কাহার শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ধর্ষকের পুত্রবধূ এসে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার স্বাস্থ্যপরীক্ষা করা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। তাকে আদালতে চালান দেওয়া হবে বলে জানান থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code