সিলেটWednesday , 14 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দিনভর দুর্ভোগ শেষে পরিবহন ধর্মঘট স্থগিত

Link Copied!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :
দিনভর দুর্ভোগের পর রাতে কর্মবিরতি স্থগিত করেছেন পরিবহন শ্রমিকরা। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সাথে বৈঠক শেষে রাত ১০ টায় এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
তিনি বলেন, প্রশাসন আমাদের দাবি পুরণের আশ্বাস দিয়েছেন একইসঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ দিয়েছেন। তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি স্থগিত করছি।

এর আগে মঙ্গলবার রাত ৮টায় সিলেট সার্কিট হাউসে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এর আগে মঙ্গলবার সকাল থেকে পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা। বুধবার থেকে বিভাগের ৪ জেলায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা।

পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে দিনভর কার্যত অচল ছিলো সিলেট। সকাল থেকে সিলেটের বিভিন্ন মোড়ে ও নগরের প্রবেশ পথে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন পরিবহন শ্রমিকরা। ব্যক্তিগত গাড়ি, পন্যবাহি গাড়ি এমনকি বিআরটিসি বাস চলাচলেও বাধা দেন তারা। শ্রমিকদের পিকেটিংয়ের কারনে রাতপর্যন্ত কোন গাড়িই সড়কে চলাচল করতে পারে নি।

Manual5 Ad Code

বন্ধ ছিলো সিএনজি চালিত অটোরিকশাও। এতে চরম দুর্ভোগে পরেন যাত্রীরা। দুরপাল্লার যাত্রীদের পাশাপাশি নগরের ভেতরে চলাচলকারী যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code