সিলেটThursday , 15 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

হবিগঞ্জে প্রতারণা করে ভোট তুলতে গিয়ে ধরা খেল ১২ কিশোরী

admin
September 15, 2022 1:59 pm
Link Copied!

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়ন পরিষদে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম। আর এ কার্যক্রমের সুযোগে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে এসে প্রতারণা করে ভোট তুলতে গিয়ে ধরা খেল ১২ কিশোরী।

বিষয়টি আচ করতে পেরে ওই কিশোরীদের আটক করে স্থানীয় লোকজনসহ ইউপি পরিষদের সদস্যরা। ১২ জনকে আটক করলেও কৌশলে পালিয়ে যায় আরো অন্তত ২৫ জন। পরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায় বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

Manual4 Ad Code

যদিও স্থানীয় লোকজনদের ধারণা, ভোটার হালনাগাদ কার্যক্রমের সাথে জড়িত সংশ্লিষ্ট কোন সদস্য এ সিন্ডিকেটের সাথে জড়িত। তাদের মাধ্যমেই তারা প্রতারণা করে ভূয়া জন্মনিবন্ধনসহ কাগজপত্র তৈরী করে শানখলা ইউনিয়ন পরিষদে এসে ভোটার হওয়ার পন্থা অবলম্বন করে।

জানা যায়, ৩০ আগস্ট থেকে চুনারুঘাট উপজেলার শুরু হয় ভোটার হালনাগাদ কার্যক্রম। এরই প্রেক্ষিতে শানখলা ইউনিয়নেও গত কয়েকদিন যাবত এ কার্যক্রম শুরু হয়। বুধবার বিকেলে অন্যান্য দিনের মতো নতুন ভোটার হতে ফরমে ঠিকানা, জন্মনিবন্ধন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আঙ্গুলের ছাপ দিচ্ছিলেন অনেকে। এ সময় নতুন ভোটার হওয়ার ফরমে ঠিকানা, জন্মনিবন্ধন নম্বরের তথ্য অপূরণ রাখাসহ নানা অসংগতি থাকায় একে একে ১২ কিশোরীকে আটক করা হয়। এসময় তাদের তথ্যাদি যাচাই বাচাই করে দেখা যায় তারা হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহীনির কাছে হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

আটককৃত কিশোরীরা হল, মোছা. নার্গিস আক্তার, শার্মিন আক্তার, রিতা বেগম, ছামিয়া, মাহিদা আক্তার, বৃষ্টি, যত্না আক্তার, মোছা. মান্না আক্তার, আকলিমা, ফারজিনা আক্তার, আয়েশা আক্তার ও মোছা. রিমা আক্তার।

এ বিষয়ে শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, একটি চক্র কৌশলে প্রতারণা করে আমার ইউনিয়নে ভূয়া জন্মনিবন্ধনসহ কাগজপত্র তৈরী করে ওই কিশোরীদের ভোটার বানাতে ছেয়েছিল। আমরা তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করেছি।

Manual4 Ad Code

চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, ১২ জনকে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায় বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual6 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায় জানান, এভাবে প্রতারণা করে ভোট তোলার কোন সুযোগ নেই। যারা এমন প্রতারণার আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। আমাদের কোন লোক এতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual1 Ad Code
Manual6 Ad Code