
স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীগরের কুরুয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
এতে কেউ মারা যাননি। তবে গুরুতর আহত হয়েছেন দুই ট্রাকের চালক ও হেল্পার ৩ জন।
দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাকের সামনদিক কেটে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কবির।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com