সিলেটSunday , 18 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

admin
September 18, 2022 11:36 am
Link Copied!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান। সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাতের তথ্য শনিবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় জানায় স্টকহোমের বাংলাদেশ দূতাবাস।

Manual3 Ad Code

টুইটে দূতাবাস জানায়, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসানের সাক্ষাতে যার যার নিজস্ব আগ্রহের বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, নারীর ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা, সবুজ প্রযুক্তি, স্মার্ট সিটি ও কৃষি খাত নিয়ে আলোচনা হয়। এছাড়া বহুপাক্ষিক ইস্যুতে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত।

Manual3 Ad Code

সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান গত ১৩ জুলাই দূতাবাসে যোগদান করেন। গত ১০ মার্চ এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন অনু বিভাগ) মেহেদী হাসানকে সুইডেনে দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

Manual7 Ad Code

কূটনীতিক মেহেদী হাসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি কূটনীতিক হিসেবে হংকংয়ে কনসাল জেনারেল এবং মানামায় কাউন্সেলরের দায়িত্ব পালন করেন। মেহেদী হাসান মস্কো এবং নিউ দিল্লির বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

Manual1 Ad Code
Manual6 Ad Code