সিলেটWednesday , 21 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দেশবাসীকে ট্রফি উৎসর্গ করলেন সাফজয়ী অদম্য মেয়েরা

Link Copied!

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ঐতিহাসিক সাফ জয়ের ট্রফি দেশবাসীকে উৎসর্গ করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

সাবিনা বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ট্রফি বাংলাদেশের ষোল কোটি বলুন আর বিশ কোটি সব মানুষের।

Manual8 Ad Code

চ্যাম্পিয়ন অধিনায়ক আরও বলেন, প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই, আমাদের মেয়েদের জন্য আজকের এই রাজকীয় আয়োজন করায়। মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই পথচলা আসলে অনেক দিনের। ২০১২ সালে এই পরিবর্তন শুরু করেছিলেন আমাদের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, পরে তা রূপ দেন কাজী সালাহউদ্দিন। সেটার প্রেক্ষিতেই আজ আমাদের এই অর্জন।

Manual1 Ad Code

এর আগে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-সানজিদারা।

বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলাদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ।

Manual4 Ad Code

এদিকে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ। সাফজয়ী অদম্য এ ফুটবলারদের একনজর দেখতে কড়া রোদ উপেক্ষা করেই বিমানবন্দর পাড়ায় সকাল থেকেই অপেক্ষা করছেন হাজার হাজার সমর্থক।

বিমানবন্দর থেকে শুরু করে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত রাস্তার দুপাশে মানুষের ভিড় বাড়ছে। সবাই সাবিনাদের একনজর দেখতে এবং অভিবাদন জানাতে অপেক্ষা করছেন।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code