
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মো. এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ উখিয়ার কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আজ ভোরে রোহিঙ্গা দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের কারণ খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিষয়ে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করেছে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী। তাদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com