সিলেটWednesday , 28 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হার দিয়ে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের

Link Copied!

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নিজেদের পঞ্চম এবং শেষ ম্যাচে মাঠে নেমে আজ মঙ্গলবার আবারো হারের মুখে পড়েছে বাংলাদেশ। ফলে প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও জয়ের দেখা পেলেন না টাইগার কিংবদন্তিরা। শ্রীলঙ্কা লিজেন্ডসের কাছে ৭০ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ লিজেন্ডস।

রায়পুরে এদিন টস জিতে টাইগার লিজেন্ডসের অধিনায়ক মোহাম্মদ শরীফ লঙ্কানদের আগে ব্যাটিংয়ে পাঠান। দিয়েই যেন ভুলটা হলো! টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিলকরত্নে দিলশানের ঝোড়ো অর্ধ-শতক (৫১), সঙ্গে সনৎ জয়সুরিয়া (৩৭), মাহেলা উদাওয়াত্তে (৪৩) এবং চামারা সিলভার (৩৪) রানের উপর ভর করে ৫ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে লঙ্কান লিজেন্ডসরা।

Manual2 Ad Code

টাইগারদের হয়ে রাজ্জাক-শরীফসহ বাকি তিন বোলার নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ লিজেন্ডসরা।

Manual1 Ad Code

লঙ্কানদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে তুষার ইমরানের ধীর গতির ফিফটি ছাড়া বড় রান করতে পারেননি আর কোনো ব্যাটার। শেষদিকে ব্যাটিংয়ে নেমে আবুল হাসান করেন ১৬ বলে ঝোড়ো ২৯ রান। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন তিলকরত্নে দিলশান, এছাড়া ২ উইকেট শিকার করেন আসেলা গুনারত্নে।

Manual1 Ad Code
Manual6 Ad Code