সিলেটThursday , 29 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শেখ হাসিনা বিশ্বে রোল মডেল

Link Copied!

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেল। বিশ্বের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে জোরালো ভূমিকা পালন করে তিনি বিশ্ব জলবায়ু নেত্রীতে পরিণত হয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী শেখ হাসিনার উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও বলিষ্ঠ কণ্ঠস্বর পুরো বিশ্বে যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তার পরামর্শ এখন বিশ্বের বিভিন্ন সভায় গৃহীত হচ্ছে।

Manual7 Ad Code

শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে-ততদিন দেশ নিরাপদ থাকবে।

তিনি বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই তিনি বেঁচে আছেন। তিনি দেশকে সুন্দরভাবে সাজিয়ে ফেলছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এসময় দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার কাজ সম্পন্ন করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন মন্ত্রী।

Manual6 Ad Code

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code