
জৈন্তাপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করায় জৈন্তাপুরে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে থেকে যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫)-কে আটক করা হয়।
আটক আব্দুল্লাহ আল মামুন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রামের ছৈলাখেল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুরে উপজেলা নিজপাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুবক আব্দুল্লাহ আল মামুন বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুরুচিপূর্ণ, মানহানিকর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে। পোষ্টের তারপর থেকে উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় জৈন্তাপুর উপজেলা চুনাহাটি মসজিদ সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে কটুক্তিকারী যুবক আব্দুল্লাহ আল মামুনকে দেখা মিলে। এসময় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা নেহাল পালসহ সঙ্গীয় ছাত্রলীগ নেতারা তাকে ধরে ফেলে। তাৎক্ষনিক ভাবে কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদুল ইসলাম জানান- ছাত্রলীগ নেতারা কটুক্তিকারীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। কটুক্তিকারী আব্দুল্লাহ আল মামুন থানা হাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com