সিলেটSaturday , 1 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিমানবালাদের যে নির্দেশনা দিল পাকিস্তান

Link Copied!

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক :
সরকারি এক নির্দেশনা পেয়ে চমকে গিয়েছিলেন পাকিস্তানের বিমানবালারা। দেশটির সরকারি বিমান সংস্থা পাকিস্তান এয়ারলাইন্স তাদের বিমানবালাদের ঠিক মতো অন্তর্বাস পরার পরামর্শ দেওয়া হয়েছে! খবর জিওটিভি ও দ্যা ডনের।

পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে বিমানবালাদের এ নির্দেশনার বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের ভেতর কিছু কর্মী যথার্থ পোশাক না পরায় সংস্থার প্রতি যাত্রীদের বিরূপ ধারণা তৈরি হচ্ছে। তাই কর্মীদের সঠিকভাবে অন্তর্বাস পরার কথা বলা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদ সংস্থাটির দাবি, কিছু দিন আগে পাকিস্তানের বিমান এবং রেলমন্ত্রী খাজা সাদ রফিক সরকারি ওই বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মন্ত্রী বিমান সংস্থাটির মানোন্নয়ন করার প্রস্তাব দেন।

Manual1 Ad Code

একই সঙ্গে বিমান সংস্থার কর্মীদের পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহার করার অনুরোধ জানান তিনি।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code