
স্টাফ রিপোর্টার:
প্লেনে ব্যাগ রাখা নিয়ে দুই যাত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এর মধ্যেই একজন আরেকজনকে জিজ্ঞেস করেন, ‘ব্যাগে এমন কী আছে?’ অন্যজনের জবাব, ‘বোমা আছে।’ আর এতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
তার জেরে প্রথমে স্থগিত করা হয় প্লেনের উড্ডয়ন। তারপর গঠন করা হয় বিশেষ কমিটি। তারা ঘটনা তদন্ত করে প্লেনটি তল্লাশির নির্দেশ দেন। দীর্ঘ তল্লাশির পর বোমা না পাওয়ায় আবার ওড়ার প্রস্তুতি নেয় প্লেনটি। কিন্তু ততক্ষণে দুই ঘণ্টা ৪০ মিনিট দেরি হয়ে গেছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি প্লেনে এ ঘটনায় ভোগান্তির শিকার হন অন্য যাত্রীরা।
পুলিশ এ ঘটনায় জড়িত চার যাত্রীকে গ্রেপ্তার করেছে। তারা ভারতীয়। বোমা আছে বলে মন্তব্য করেছিলেন যে যাত্রী, তার নামও জানা গেছে বিমানবন্দর সূত্রে। মূল অভিযুক্তের নাম বরিন্দর সিধু।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com