সিলেটSunday , 2 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বডি ডাবলের মৃত্যুতে সালমানের শোক

Link Copied!

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:
নিজের বডি ডাবল সাগর পণ্ডের মৃত্যুতে শোকপ্রকাশ করছেন সালমান খান। গত শুক্রবার শরীর চর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাগরের।

কোনো এক শুটিংয়ের তোলা ছবি নেট মাধ্যমে পোস্ট করে ভাইজান লিখেছেন, ‘এত বছর ধরে, আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার আত্মার শান্তি কামনা করি।’

Manual7 Ad Code

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা সাগর, দু’চোখে অভিনয়ের স্বপ্ন নিয়েই পাড়ি দিয়েছিলেন টিনসেল টাউনে। কিন্তু ভাগ্যের পরিহাস! অভিনয়ের স্বপ্ন পূরণ হলেও নিজের পরিচয় পাননি সাগর। গত দুই দশকের বেশি সময় ধরে, ৫০টিরও বেশি ছবিতে সালমান খানের বডি ডাবল হয়েই কাটিয়ে দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

‘বজরঙ্গি ভাইজান’, ‘টিউবলাইট’, ‘দাবাং’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো উল্লেখযোগ্য ছবিতে সালমানের হয়ে কাজ করেছেন সাগর।

Manual1 Ad Code

শুক্রবার প্রশিক্ষকদের তত্ত্বাবধানে, জিমে শরীরচর্চা করার সময় অসুস্থ বোধ করেন সাগর। তৎক্ষণাৎ মুম্বাইয়ের যোগেশ্বরী হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে বছর ৫০-এর সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সূত্র : আনন্দবাজার

Manual1 Ad Code
Manual6 Ad Code