সিলেটTuesday , 4 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চার পায়ের মোরগ দেখতে মানুষের ভিড়

Link Copied!

Manual4 Ad Code

ঝিনাইদহ প্রতিনিধি:
সাধারণত মোরগ-মুরগি দুই পায়ের হয়ে থাকে। কিন্তু এবার দেখা মিলেছে চার পায়ের মোরগের। অবিশ্বাস্য হলেও এমন মোরগের সন্ধান মিলেছে ঝিনাইদহে। এ নিয়ে এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে গেছে। আশপাশের গ্রামের মানুষ মোরগটি এক নজর দেখতে ভিড় করছে।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামের আইয়ুব আলীর তিনটি মুরগির শেড রয়েছে। সেখানে তিনি সোনালি, ফাউমি এবং বয়লার মুরগির খামার করেছেন। ওই খামারে দেখা মিলেছে চার পা বিশিষ্ট মোরগের।

Manual2 Ad Code

মোরগের মালিক আইয়ুব আলী বলেন, ৩ মাস আগে খামারে পাকিস্তানি ফাউমি জাতের ডিমপাড়া কিছু মুরগি তুলি। এক মাস পর মোরগ-মুরগির ঠোঁট কাটার সময় বুঝতে পারি, খামারের একটি মোরগের চার পা রয়েছে। বিরল এ ঘটনা দেখে আমি নিজেও বিস্মিত হই। এরপর আলাদা করে রাখি মোরগটি। আস্তে আস্তে মোরগটি খামারেই বড় হয়। মোরগটির সঙ্গে থাকা অন্য মোরগ-মুরগি বিক্রি করলেও, অজানা ভালোবাসায় এই মোরগটি আর বিক্রি করিনি।

Manual2 Ad Code

আইয়ুব আলীর স্ত্রী রেহেনা খাতুন বলেন, চার পা বিশিষ্ট মোরগের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ দেখতে ভিড় করতে থাকে বাড়িতে। এখনও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ মোরগটি একনজর দেখতে ছুটে আসছে।

Manual2 Ad Code

মিজানুর রহমান নামে একজন বলেন, জীবনে চার পাওয়ালা মোরগ আগে দেখিনি। সবই আল্লাহর কুদরত।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার বলেন, একটা মোরগের সাধারণত দুটো পা হয়। এমন ঘটনা সাধারণত দেখা যায় না। অবশ্যই ঘটনাটি বিরল। তবে এটা জন্মগত কোনো ত্রুটি না।

Manual1 Ad Code
Manual5 Ad Code