সিলেটTuesday , 4 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশকে টপকালো শ্রীলঙ্কা

Link Copied!

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে বড় হার দিয়ে টুর্নামেন্টে পা রেখেছিল শ্রীলঙ্কা। তবে তাতে মনোবল হারায়নি চামারি আতাপাত্তুর দল। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে হারানো দলটি এবার থাইল্যান্ডকে হারালো বড় ব্যবধানে। আর তাতে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে গিয়েছে শ্রীলঙ্কান মেয়েরা।

সিলেটের আউটার স্টেডিয়াম মাঠে মঙ্গলবার থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬৯ বলে ৮১ রান করে ম্যাচসেরা হয়েছেন হার্সিথা সামারাবিক্রমা।

Manual1 Ad Code

সিলেটের মন্থর উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। তবে সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করেন দুই ওপেনার সামারাবিক্রমা ও আতাপাত্তু। দলীয় ৬৩ রানে আতাপাত্তু ফিরলেও দাপুটে ব্যাটিং করে যান সামারাবিক্রমা। শেষদিকে নিকাশীর ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ১৫৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে নান্নাপাতের ব্যাটে শুরুতে কিছুটা আশা জাগায় থাইল্যান্ড। তবে ২১ বলে ২৫ রান করে তিনি ফিরলে লড়াই থেকেই ছিটকে যায় থাই মেয়েরা। চানিদার ৩৭ ও চাইওয়াইয়ের ১৯ রানে ভর করে শেষমেষ ১০০ রানের গন্ডি পার করে দলটি। ১০৭ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code