সিলেটSunday , 9 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ব্রাজিলিয়ানের গোলে আবারও শীর্ষে রিয়াল

Link Copied!

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ পরই জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের জয়টা এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের গোলে। তাতে হাতছাড়া হওয়া শীর্ষস্থানটা বার্সেলোনার কাছ থেকে আবারও ছিনিয়ে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

স্থানীয় প্রতিদ্বন্দ্বী গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল শুরুতেই। কলিসিয়াম আলফনসো পেরেজে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার পায় দলটি। লুকা মড্রিচের নেওয়া কর্নারে মিলিতাওয়ের দারুণ এক হেডার গিয়ে আছড়ে পরে গেতাফের জালে।

Manual6 Ad Code

রিয়াল অবশ্য আরও এক বার প্রতিপক্ষের জালে বল জড়ায়। বিরতির ঠিক পরে গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান রদ্রিগো গোয়েজ। তবে অফসাইডের কাটায় তা বাতিল হয়।

এর আগে প্রথমার্ধে একটা পেনাল্টিও পেয়েছিল দলটি। ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের বিপদসীমায় ফাউল করে বসেন স্বাগতিক গোলরক্ষক লুইস মিইয়া। তবে ভিএআরে দেখা যায়, এর ঠিক আগে টাচলাইনের বাইরে চলে গিয়েছিল বল, তবে ভিনি খেলা চালিয়ে গিয়ে ঢুকেছিলেন প্রতিপক্ষ বক্সে, যার ফলে সে পেনাল্টিটা বাতিল হয়, গোলের সুযোগ হারায় রিয়াল।

গেতাফেও অবশ্য সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। ফ্যাব্রিজিও আনিয়েরির বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই বোরহা মায়োরাল পেয়ে যেতেন গোলটা, ম্যাচে সমতাও ফেরাতে পারত স্বাগতিকরা। সেটা হয়নি, পুরো ম্যাচেও আর সে সুযোগটা পায়নি দলটি। ফলে ১-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Manual1 Ad Code

এই জয়ের ফলে রিয়াল বার্সেলোনা থেকে ৩ পয়েন্টে এগিয়ে চলে গেছে লা লিগার শীর্ষে। বার্সেলোনা অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। আজ রোববার রাতে সেল্টা ভিগোকে হারাতে পারলেই গোল ব্যবধানে এগিয়ে আবারও শীর্ষস্থানে চলে আসবে কোচ জাভি হার্নান্দেজের দল।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code