
স্পোর্টস ডেস্ক:
একাদশে ফিরেই দারুণ বোলিংয়ের আভাস দিচ্ছেন জাহানারা আলম। ইতিমধ্যেই নিয়েছেন একটি উইকেটও। সেটিও আবার শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তুর। বাংলাদেশকে শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি।
ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভার করতে এসেই আতাপাত্তুকে নাজেহাল করতে থাকেন জাহানারা। দারুণ সব সুইংয়ে কাবু করতে থাকেন লঙ্কান দলের সেরা ব্যাটারকে।
শেষ পর্যন্ত ওভারের শেষ বলে বোল্ডআউট হয়ে মাঠ ছাড়েন আতাপাত্তু। ৫ বল খেলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন এই তারকা।
জাহানারার সাথে অন্যান্য বোলাররাও চেপে ধরেছে শ্রীলঙ্কাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সবশেষ সংগ্রহ পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৩ রান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com