সিলেটThursday , 13 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেল শঙ্খিনী!

Link Copied!

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগান থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রকৃতিপ্রেমীদের সহায়তায় দুইজন পাচারকারীর হাত থেকে এ সাপটিকে উদ্ধার করা হয়।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ে আনা হয়।

Manual1 Ad Code

সাপটির ইংরেজি নাম ব্যান্ডেড ক্রাইট। এটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ। এরা ছোট প্রজাতির অন্য সাপ খেয়ে জীবন ধারণ করে।

স্থানীয় প্রকৃতিপ্রেমী রবি কাস্তা বলেন, বুধবার বিকেলে দুইজন লোক একটি শঙ্খিনী সাপকে বস্তার ভেতরে করে দাঁড়াগাঁও-শ্রীবাড়ি সড়ক দিয়ে নিয়ে যাচ্ছিলেন। এলাকার পল্লী চিকিৎসক মো. নাসির উদ্দিন খান শ্রীবাড়ি চা বাগানের কাকনীর পাড়া এলাকায় তাদের গতিরোধ করলে তারা বস্তাটি ফেলে দিয়ে পালিয়ে যান। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে খবর দিলে দপ্তরটির হবিগঞ্জ জেলা কার্যালয়ের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরীসহ কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।

ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, একটি চক্র বাংলাদেশ থেকে সাপ ধরে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে থাকে। এ দুইজন ওই চক্রের সদস্য হয়ে থাকতে পারেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সাপটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

Manual6 Ad Code

তিনি আরও জানান, শঙ্খিনী সাপ নিশাচর প্রাণী। এক সময় এ সাপটি সচরাচর জমি বা খেতের আইলে দেখা যেতো। তবে জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এ সাপটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সাপটি নিজের আহার হিসেবে অন্য সব ধরনের সাপ খেতে অভ্যস্ত। আর এই সাপটি অন্য কোনো খাবার খায় না।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code