
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত একটি মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ) সকালে কুশিয়ারা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মেয়ে শিশুটির মৃতদেহের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আনুমানিক আড়াই থেকে তিন বছরের মেয়ে শিশুটির মৃতদেহ নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজার সংলগ্ন সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
বালাগঞ্জ থানার এস আই জহুর লাল বলেন, খবর পেয়ে আমরা শিশুর মৃতদেহটি উদ্ধার করেছি। এখনো মৃতদেহের কোন পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com