সিলেটবৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নববধূ নিয়ে ফেরার পথে মেঘনায় নৌকাডুবি

দৈনিক সিলেট কন্ঠ
অক্টোবর ১৩, ২০২২ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ে শেষে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা অন্তত ৩৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠেছেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নদীবেষ্টিত বিচ্ছিন্ন ইউনিয়ন চর আব্দুল্লাহর চেয়ারম্যান বাজারের কাছে মেঘনা নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগ হোসেন উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জে বিয়ে করেন। সেখান থেকে সন্ধ্যার পর তারা বাড়ি ফিরছিলেন। এ সময় নৌকার তেল শেষ হয়ে যায়। পরে একটি স্পিডবোটের সঙ্গে নৌকাটি বেঁধে নেওয়া হচ্ছিল। নদী ও খালের সংযোগস্থলে পানির ঘূর্ণিতে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক সবাই সাঁতরে তীরে উঠেন।

নৌকার যাত্রী নোমান চৌকিদার বলেন, ঘটনার সময় নদীতে ভাটা ছিল। আর ঘটনাস্থলও নদী তীরের কাছাকাছি ছিল। এতে যাত্রীরা সহজেই কূলে উঠতে সক্ষম হয়েছেন। তা নাহলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ছিল।

এ বিষয়ে রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বলেন, খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজও নেই। সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।