
স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাওয়ার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা তাই নেহায়েত নিয়ম রক্ষার। সেই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জিতেছেন টসে। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
টুর্নামেন্টে বাংলাদেশের শেষ ম্যাচ এটি। এরপরই শুরু বিশ্বকাপের তোড়জোড়। তবে বাংলাদেশ এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি। ওপেনিং সমস্যা কাটেনি এখনো। আগের তিন ম্যাচে ব্যাটিং অর্ডারেও এসেছে বিস্তর পরিবর্তন। এরপর বোলিংয়েও বেশ ছন্নছাড়াই ছিল বাংলাদেশের আক্রমণ। যে কারণে বিশ্বকাপের আগে দলে স্বস্তি নেই খুব একটা।
পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটা নেহায়েতই নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপের আগে ইতিবাচক পারফর্ম্যান্স দলের মোমেন্টামটাই বদলে দিতে পারে। সেই লক্ষ্য নিয়েই আজ বাবর আজমদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com