সিলেটSunday , 23 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে দেওয়া হলো মুখে কালি

Link Copied!

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
বাড়ি থেকে টয়লেটের কমোড চুরির অভিযোগে এক দলিত ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। একইসঙ্গে ভুক্তভোগী যুবকের মাথা ন্যাড়া করে মুখে কালি লাগানোর ভিডিও করার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতা এবং তার দুই সঙ্গীর বিরুদ্ধে।

গত মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচে। রোববার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Manual5 Ad Code

এদিকে চুরির অভিযোগে নির্যাতিত ওই যুবক পেশায় একজন দিনমজুর এবং তাকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে সক্রিয় হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্যাতিত দলিত ওই ব্যক্তির নাম রাজেশ কুমার। বিজেপি নেতার অভিযোগ, হার্দি এলাকার এক বাড়ি থেকে কমোড চুরি করেছেন রাজেশ। তারপরই রাজেশকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন বিজেপি নেতা এবং তার দুই সঙ্গী।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীর দাবি, ৩০ বছর বয়সী ওই দলিত ব্যক্তিকে যখন টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পেছনে পেছনে এক দল লোক বিষয়টি নিয়ে বেশ মজা করছিলেন। শুধু তাই নয়, অনেকে আবার ভিডিও করেন। ভিডিওটি পুলিশের হাতে পৌঁছতেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে তারা।

Manual1 Ad Code

এদিকে বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত ওই বিজেপি নেতা পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খুব শিগগিরই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হবে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, ‘দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। যদি তারা দলিত ওই যুবককে চুরির জন্য সন্দেহ করে, তাহলে তাদের পুলিশের কাছে আসা উচিত ছিল।’

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code