সিলেটমঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ইবির ক্লাস-পরীক্ষা বন্ধ আজ

দৈনিক সিলেট কন্ঠ
অক্টোবর ২৫, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আজ মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৫ অক্টোবর শুধু একদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে। এছাড়া বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি জরুরি পরিষেবা যথারীতি চালু থাকবে।