সিলেটTuesday , 25 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নিজের পারফরম্যান্স নয়, ম্যাচ জয়টাকেই গুরুত্বপূর্ণ বলছেন শান্ত

Link Copied!

Manual1 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে নাজমুল হোসেন শান্তর নাম আসার পর থেকেই শুরু হয়েছিল সমালোচনা। তবে সেই সমালোচনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল ত্রিদেশীয় সিরিজে শান্তর পারফরম্যান্সে।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রোববার ব্যাট হাতে কিছুটা জবাব দিয়েছেন শান্ত। একশোর বেশি স্ট্রাইকরেটে করেছেন ২৫ রান। কিন্তু ম্যাচ জয়ের পর শান্ত জানিয়েছেন, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ জিতেছি এটাই গুরুত্বপূর্ণ।

শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আমরা জিতেছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি শুরু হয়েছে। সামনের ম্যাচগুলোও আমরা এভাবে ভালো খেলার চেষ্টা করব।’

Manual8 Ad Code

ব্যাট হাতে শান্ত খারাপ সময় পার করলেও সবসময় তার পাশে ছিল টিম ম্যানেজমেন্ট। একইসাথে দলের অধিনায়ক এবং বাকি সব সদস্যই দিয়েছেন সমর্থন। বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে জয়ের পর শান্তও স্বীকার করেছেন বিষয়টি।

Manual3 Ad Code

শান্তর ভাষ্যে, ‘প্রথম থেকেই টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক সবাই অনেক সমর্থন দিয়েছে এবং সবাই একসাথে আছেন। একজন আরেকজনকে সহযোগিতা করছে, একজন আরেকজনের সাফল্যটাও উপভোগ করছে, কেউ খারাপ করলে পাশেও থাকছে। সব মিলিয়ে দলের পরিবেশ খুবই ভালো।’

শান্ত যোগ করেন, ‘অধিনায়ক ইতিবাচক, তিনি এই বিশ্বাসটা আমাদের দিয়েছেন এবং আমাদের সবার এই বিশ্বাসটা ছিল। যে দলটা নিয়ে আমরা এখানে এসেছি এই দলটা নিয়ে ভালো করা সম্ভব। সেই বিশ্বাসটা নিয়েই আমরা মাঠে এসেছি।’

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code