
স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে দুপুর সোয়া ২টায় এ সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ-এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতা-কর্মীদের মধ্যে।
এর আগে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
দুপুর সাড়ে ১২টার দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com