
রংপুর প্রতিবেদক:
বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশে গিয়ে মারা গেছেন দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (৪৫)। শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সমাবেশস্থলে তিনি মারা যান। কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গণসমাবেশে যোগ দিতে সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোস্তাফিজুর কাহারোল থেকে রংপুরে যান। এরপর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন গোলাম মোস্তফা।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com